আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৃষকদের তুলনায় শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে।। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    কৃষকদের তুলনায় শিক্ষার্থীদের মধ্যে ক্রমশ আত্মহত্যার ঘটনা বাড়ছে। ২০২১ সালের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, এক দশক আগে যে সংখ্যা ছিল, তার তুলনায় প্রায়  দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ১৩ হাজারেরও বেশি। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির দুই প্রান্তিক শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের প্রশ্ন, কৃষিক্ষেত্রের দুর্দশার কারণে কৃষক আত্মহত্যার ঘটনার চেয়েও শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা কেন বেড়েই চলেছে? প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালে হোস্টেলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই দুই পড়ুয়ার দেহ। অভিভাবকদের অভিযোগ, হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি সহ কর্মীরা ওই শিক্ষার্থীদের সঙ্গে জাতি বৈষম্যমূলক আচরণ করত। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশকে এফআইআর করার নির্দেশ দিতে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। পুলিশের দাবি, পড়াশোনার চাপেই তারা আত্মহত্যা করেছে। যদিও সুপ্রিম কোর্টে দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেওয়া হয়।



    Akb tv news 

    25.03.2025


    3/related/default