আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার ৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র।। AKB TV News

    আরশি কথা


      নিজস্ব প্রতিনিধি, 

    এবার কয়েকটি জীবনদায়ী ওষুধ সহ ৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। সেই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় রয়েছে ক্যানসার, ডায়াবিটিসের মত জীবন দায়ী ওষুধও। এক বিজ্ঞপ্তির মাধ্যমে নয়া মূল্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি’ এই দাম ধার্য করেছে বলে খবর। জানা গেছে, নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। যেমন- ‘রিলায়েন্স লাইফ সায়েন্সেস’ সংস্থা ‘ট্রাস্টুজুমাব’ নামে একটি ওষুধ তৈরি করে। যা মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে।এই ওষুধটির দাম বেঁধে দেওয়া হয়েছে। গত ৪ঠা জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাজারে ভায়াল পিছু এই ওষুধের দাম ১১ হাজার ৯৬৬ টাকা। অন্যদিকে, পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহার করা হয় ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্‌স’-এর একটি ওষুধ। যা তৈরি হয় ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজল এবং অ্যামোক্সিসিলিনের মিশ্রণে।এই ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে ১৬২ টাকা ৫০ পয়সা। এছাড়া ডায়াবিটিস চিকিৎসায় ব্যবহৃত কিছু সংস্থার ২৫টি ওষুধেরও দাম বেঁধে দেওয়া হয়েছে। এগুলির মধ্যে সিটাগ্লিপ্টিন রয়েছে। এমনকী কিছু সংস্থার তৈরি প্যারাসিটামল ওষুধেরও দাম স্থির করেছে কেন্দ্র।  

    Akb tv news 

    15.07.2025



    3/related/default