আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামীকাল পশ্চিম বাংলায় আসবেন প্রধানমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ২২শে আগস্ট শুক্রবার বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তিনি যাবেন বিহারে। এক রাজ্যে মেট্রো উদ্বোধন, অন্য রাজ্যে সেতু। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ বিহারের মাঝে সাত দশক পুরনো জরাজীর্ণ সেতুর বিকল্প তৈরি করেছে কেন্দ্র। যা উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। জাতীয় সড়ক ৩১-এর উপর দীর্ঘ ৮.১৫ কিলোমিটার আন্টা-সীমারিয়া সেতু প্রকল্প তৈরিতে মোট খরচ হয়েছে ১ হাজার ৮৭০ কোটি টাকা। যা জুড়ে দেবে বিহারের পটনা এবং বেগুসারাইকে। এই সেতুরই একেবারে সমান্তরালে রয়েছে পুরনো ২ লেন বিশিষ্ট রেল-সেতুটি। নাম রাজেন্দ্র সেতু। আগামিকালই বিহারবাসীকে নতুন সেতু ‘উপহার’ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। যা পুনরায় সহজ করে দেবে উত্তর ও দক্ষিণ বিহারের সংযোগকারী পথ। তারফলে কমবে যানজটও।




    Akb tv news 

    21.08.2025


    3/related/default