আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজের হাত ধরে উদ্বোধন মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির গণেশ পূজো মন্ডপেরঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


    একটা সময় ছিল যখন রাজ্যে ঘটা করে পূজা করা হতো বিশ্বকর্মার। আগরতলা শহরে বড় বড় প্যান্ডেল তৈরি হতো সেই পূজাকে ঘিরে। দিন দিন তা অতীত হয়ে যাচ্ছে সেই জায়গা নিয়ে নিচ্ছে গণেশ পূজা। দিনকে দিন বেড়েই চলেছে সিদ্ধিদাতা গণেশ বন্দনার। আগরতলা শহরে ছোট বড় মিলিয়ে প্রায় শখানেক পূজা হতে যাচ্ছে এবছর এবং এই পূজাকে ঘিরে বিভিন্ন কর্মসূচি ও হাতে নিচ্ছে পূজা উদ্যোক্তারা। পাশাপাশি চলছে কার আগে কে পুজো প্যান্ডেল উন্মুক্ত করে দেবে সেই প্রতিযোগিতা।



    সেদিকে লক্ষ্য রেখে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি সোমবার তাদের গণেশ পূজা মন্ডপ উদ্বোধন করে। শান্তি কালী আশ্রমের চিত্ত মহারাজ ফিতা কেটে এদিন মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ বছর তারা ২৫ তম বর্ষে পদার্পণ করল। পৌর সাফাই কর্মীদের পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে কাপড় তুলে দেওয়া হয়।

    ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী। পুরাণ অনুসারে এই দিনেই জন্ম হয়েছিল, মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের। হিন্দুধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে। পশ্চিম ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধূমধামের সঙ্গে গণেশ পুজো করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে  ত্রিপুরায়ও গণেশ পুজোর চল বেড়েছে।
    পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লা চতুর্থী তিথি পড়ছে আগামী ২৬ অগস্ট দুপুর ১টা ৫৪ মিনিটে। চতুর্থী থাকবে ২৭ অগস্ট বেলা ৩টে ৪৪ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে ২৭ আগস্ট।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ
    ২৫ আগস্ট ২০২৫

     

    3/related/default