আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় সঙ্গীতের মতই সমমর্যাদা পেতে চলেছে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    এবার জাতীয় সঙ্গীতের মতই সমমর্যাদা পেতে চলেছে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেশাত্মবোধক এই গানকে সম্মান জানাতে এবার উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। সম্প্রতি এই ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও সংগঠিত করা হয়। জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে যেসব আইনি বিধান রয়েছে তা এই গানের ক্ষেত্রেও লাগু করা যায় কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসেই স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে এই বৈঠক সম্পন্ন হয়। অন্যান্য মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানানোর জন্য যে সব নিয়ম ও নির্দেশিকা সংবিধানে রয়েছে তা বন্দে মাতরমের ক্ষেত্রেও লাগু করা যায় কি না। বন্দেমাতরম গাওয়ার সময়, স্থান এবং পদ্ধতি সম্পর্কে স্পষ্ট নিয়ম নির্ধারণ করা উচিত কিনা তা নিয়ে আলোচনা হয় বৈঠকে।









    akb tv news 

    24.01.2026

    3/related/default