নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার আচমকা সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন তিনি তার এই পরিদর্শন সম্পর্কে জানান যে সম্প্রতি এই অভয়ারণ্যে বিদেশী পর্যটকরা এসে প্ল্যাস্টিক ফেলে পরিবেশ দূষণের ব্যাপারে তাদের উদ্বেগের কথা বলেছিলেন। এদিন এদিকটি সরেজমিনে তিনি এখানে দেখতে এসেছেন। মন্ত্রী জানান যদিও তিনি এদিন প্লাস্টিক ফেলে রাখা হয়েছে এমনটা দেখতে পান নি। এ সত্ত্বেও মন্ত্রী জানান এ দিকটি খুব গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি এদিন তিনি এখানে আসা সকলের প্রতি জত্র তত্র প্ল্যাস্টিক না ফেলার বিষয়ে আবেদন করেন। যাতে সকলের মিলিত প্রচেষ্টায় এই ক্ষেত্র পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠে।
akb tv news
16.01.2026

