আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইংরেজি নতুন বছরের প্রথম দিনই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ইংরেজি নতুন বছরের প্রথম দিনই একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থা গুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বেড়েছে ১১১ টাকা করে। এরফলে চাপ বাড়ল রেস্তরাঁ এবং গাড়ির মালিকদের।বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানো হল। শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল ১৫৮০.৫০ টাকা, সেটা বেড়ে বর্তমানে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ১৬৪২.৫০ টাকা।













    akb tv news 

    01.01.2026

    3/related/default