আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। এবছর ৭৭তম সাধারণতন্ত্র দিবস।এদিন দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত বিশেষ এই অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বের সামনে তুলে ধরা হয় ভারতের গণতন্ত্র, সংস্কৃতি ও  সামরিক শক্তি। শুধু তাই নয়, দেশের বিদেশ নীতির অভিমুখ কোন দিকে তারও ইঙ্গিত মিলে এই অনুষ্ঠান থেকে। গণতন্ত্রের এই বিরাট উৎসব শুরুর প্রাক্কালে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকশিত ভারতের সংকল্প ধরা পরল তাঁর বার্তায়। সোমবার সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘সাধারণতন্ত্র দিবসে সকল দেশবাসীকে জানাই অনেক শুভেচ্ছা ভারতের গর্ব ও গৌরবের প্রতীক এই জাতীয় উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও উৎসাহ সঞ্চার করুক। আমি প্রার্থনা করি বিশেষ এই উৎসব থেকে বিকশিত ভারতের সংকল্প আরও দৃঢ় হোক হয়ে উঠুক।’








    Akb tv news 

    26.01.2026


    3/related/default