আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “চিরন্তন দেবত্বের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সোমনাথ মন্দির।। প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের গুজরাটের সোমনাথ মন্দির চিরন্তন দেবত্বের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। রবিবার ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সামাজিক মাধ্যমে টুইট করলেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। এদিন ‘শৌর্য যাত্রা’ নামে এক শোভাযাত্রা অনুষ্ঠানও রয়েছে। সেখানেও যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর মন্দিরে পুজো দিয়ে জনসভায় বক্তৃতা দেন তিনি। এর আগে সোশাল মিডিয়ায় পোস্টে প্রধানমন্ত্রী জানান, আজ থেকে ঠিক এক হাজার বছর আগে, ১০২৬ সালের জানুয়ারি মাসে প্রথমবার আক্রান্ত হয়েছিল এই পবিত্র মন্দির। কিন্তু ধ্বংসস্তূপ থেকে বার বার ফিনিক্স পাখির মত জেগে ওঠার নামই সোমনাথ।এদিন এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “চিরন্তন দেবত্বের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সোমনাথ মন্দির। এর পবিত্র উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে পথ দেখিয়ে এসেছে।” এই পোস্টের সঙ্গে শনিবার সংগঠিত মন্দিরের যাবতীয়  আনুষ্ঠানিকতার ছবি দিয়েছেন তিনি। প্রসঙ্গত, শনিবার থেকে তিন দিনের গুজরাট সফরে সোমনাথ মন্দির দর্শন, পূজাপাঠে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।









    akb tv news 

    11.01.2026


    3/related/default