নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার
নর্থ ইস্ট যুব কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল রাজ্যের প্রয়াত ছাত্র এঞ্জেল চাকমার
বাড়িতে গিয়ে তাঁর ও তাঁর পরিবারের খোঁজখবর নেয়। ওই সময় সর্বভারতীয় যুব
কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব ভিডিও কলে এঞ্জেল চাকমার বাবার সঙ্গে কথা বলেন এবং
তাঁর আত্মার সদগতি কামনা করেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট যুব
কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও রাজ্য যুব কংগ্রেসের একাধিক সদস্য। প্রতিনিধি দলের
সদস্যরা এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে কথা বলেন এবং যে কোনও প্রয়োজনে কংগ্রেস ও
যুব কংগ্রেস সর্বতো ভাবে পাশে থাকবে বলে আশ্বাস দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি
হয়ে নীলকমল সাহা বলেন, বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে গত ৯ই ডিসেম্বর সংঘটিত ভয়াবহ
হামলার পর গত ২৬শে ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ত্রিপুরার ঊনকোটি
জেলার মাছমারার কৃতি আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার। ওই ঘটনায় তার ছোট ভাই মাইকেল
চাকমাও গুরুতর আহত হন।এদিন নীলকমল সাহা নিহত এঞ্জেল চাকমার স্মৃতির প্রতি গভীর
শ্রদ্ধা জানায় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
akb tv news
03.01.2026

