নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমানে
রাজ্যে ঝাঁকিয়ে পড়েছে শীত। ক্রমশ তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে আবহাওয়া
দপ্তরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট পাওয়ার পর
পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া বলে শনিবার রাজ্যের
স্কুলগুলোতে শীতের ছুটির বিষয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক
সাহা।প্রসঙ্গত, শীতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় এডিসি এলাকার সমস্ত
স্কুল শনিবার থেকে আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত
বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা
মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে রাজ্যের
অন্যান্য এলাকার স্কুলগুলির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী
অধ্যাপক ডা: মানিক সাহা জানান, বিষয়টি তাঁর গোচরে এসেছে। এই ব্যাপারে ইতিমধ্যেই
আবহাওয়া দপ্তরের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে
রিপোর্ট পাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
akb tv news
03.01.2026

