আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জন্মদিনে অ্যাম্বুলেন্স প্রদান করলেন মেয়র দীপক মজুমদার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নিজে সুস্থ থেকে সকলকে সুস্থ রেখে যেন সমাজের সেবা করে যেতে পারি আশীর্বাদ রাখবেন । রবিবার  কৃষ্ণনগর স্থিত ছাত্র সংঘে রক্তদান ও অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে একথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার বিধায়ক এলাকার উন্নয়নের টাকায় কিছু একটা করতে পেরে খুবই ভালো লাগছে।  পাশাপাশি তিনি বলেন, রামনগর এলাকার প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত অনেক সামাজিক সংস্থা এবং ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করেছিল কিন্তু সেগুলি সেভাবে রক্ষণাবেক্ষণ করেনি ক্লাব এবং সামাজিক সংস্থাগুলি। ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে সরকারি টাকার অপচয় হয় পাশাপাশি যিনি প্রদান করেছেন তার ইচ্ছার অপমৃত্যু ঘটে। আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রথম প্রদান করা অ্যাম্বুলেন্সটি জনগণের সেবায় আসবে তার আশা রাখি। পাশাপাশি এ দিন তিনি রক্তদান শিবির আয়োজন করা নিয়ে বলেন স্বেচ্ছায় রক্তদানে  চাহিদা এবং যোগানের ভেতর ভারসাম্য  রক্ষা করে। কাজেই সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা। প্রসঙ্গত ১২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে অত্যাধুনিক  অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়েছে। অক্সিজেন সাপোর্ট সম্পন্ন এই এম্বুলেন্সটি রোগীদের পরিষেবায় খুবই কার্যকারী। এখন থেকে ২৪ ঘন্টাই এম্বুলেন্সটি রোগীদের পরিষেবায় নিয়োজিত থাকবে বলে জানা যায়। 








    akb tv news 

    18.01.2026

    3/related/default