নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার খোয়াইয়ের সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শহীদ
স্মরণ সমাবেশের আয়োজন করে বিজেপি। খোয়াই মন্ডলের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপস্থিত
ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, খোয়াই মন্ডল সভাপতি অনূকূল দাস, সমীর
দাস, বিনয় দেব্বর্মা ও খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা।
সমাবেশ শেষে একটি যোগদান সভার আয়োজন করা হয়। যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক
১৫ পরিবারের মোট ৪৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। নবাগতাদের দলে বরন করে
নেন প্রদেশ বিজেপি সভাপতি।
akb tv news
18.01.2026

