নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের
নির্বাচন।এই নির্বাচনে ১৭ জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়ন পত্র
নিয়ে গেছেন। সোমবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।এদিন বিকেল পর্যন্ত এই প্রক্রিয়া
চলে। নির্বাচনে মোট ১৪টি পদের জন্য সোমবার মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন নির্বাচন
নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তৃত ভাবে জানালেন রিটার্নিং অফিসার তথা প্রাক্তন বিচারপতি
এস সি দাস।তিনি জানান, ২০২৬ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষন
ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে।বর্তমানে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া
চলছে। বার কাউন্সিল অব ইন্ডিয়ার রুলস অনুসারে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে ফিস হিসেবে
মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হয়। এই টাকা জমা দিয়ে এখন পর্যন্ত ১৭ জন মনোনয়ন পত্র
নিয়ে গেছেন।মনোনয়ন পত্র পেশ করার পর ক্রুটিনী হবে বলে তিনি জানান।
akb tv news
19.01.2026

