আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাইক চালকের কাছ থেকে পিস্তল উদ্ধার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এক বাইক চালকের কাছ থেকে উদ্ধার করা হল পিস্তল। ঘটনা বুধবার ভোর রাতে বিলোনিয়া পি আর বাড়ি থানার সামনে। জানা যায়, এদিন ভোরে পিয়ার বাড়ি থানার সামনে নাকা চেকিং করার সময় সন্দেহজনক ভাবে সোমেন শীল নামে এক যুবকের বাইক দাড়ানোর জন্য সিগন্যাল দেয়। এরপর তল্লাশি চালিয়ে পুলিশ সৌমেন শিলের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে। সেই সাথে  আটক করে সৌমেন শীলকে।তার বাড়ি বরপাথরি এলাকায়। পরবর্তীতে পুলিশ সৌমেন শীলকে জিজ্ঞাসাবাদ করে প্রসেনজিৎ দাস নামে আরেকজনকে রাজনগর বিধানসভার গাবতলী এলাকার নিজ বাড়ি থেকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায়।পুলিশের ধারণা প্রসেনজিৎ দাস এর কাছ থেকে পিস্তলটি নিয়ে সোমেন শীল তার বাড়ি বরপাথরিতে যাচ্ছিল।











    akb tv news 

    07.01.2026

     


    3/related/default