আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপস্থিতিতে রাঙ্খল বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার রাঙ্খল বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে যোগ দেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন তিনি।এর পাশাপাশি টাকারজলা-জম্পুইজলা TTAADC নির্বাচনী এলাকার অন্তর্গত গাউনরাই-এ ৫০০ আসন বিশিষ্ট একটি  কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।সম্মেলনে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের সভাপতি বিজয় রাঙ্খল সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, নতুন কমিউনিটি হলটি নির্মাণ করা হলে এখানে আপনারা আপনাদের অনুষ্ঠান পালন করতে পারবেন। সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, নতুন বছরের অনুষ্ঠান হোক, খ্রীষ্টমাস অনুষ্ঠান হোক, আর ধর্মীয় অনুষ্ঠান হোক, সব ধরনের অনুষ্ঠান পালন করতে পারবেন। কমিউনিটি হল বানানোর কারন হল এখানে যখন সবাই এসে একসঙ্গে বসবে, তাতে একতা বাড়বে। আর একতা বাড়লেই আপনারা আরও শক্তিশালি হবেন বলে তিনি জানান।











    akb tv news 

    18.01.2026


    3/related/default