আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ।। ক্ষয়ক্ষতির কোন খবর নেই।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার আচমকা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। কম্পন অনুভূত হয়েছে কাশ্মীরেও। এরফলে আতঙ্কিত পর্যটকরা।জাতীয় ভূ-কম্পন কেন্দ্র বা  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা ৫১ মিনিট নাগাদ  জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকা। কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরেও। শুধু তাই নয়, ভূমিকম্পের আচ পাওয়া গিয়েছে তাজিকিস্তান এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশেও। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর মেলেনি। জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল লেহ। মাটি থেকে থেকে ১৭১ কিলোমিটার গভীরে। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন।  









    akb tv news 

    19.01.2026

    3/related/default