আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দু’দিনের মালয়েশিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রীll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আগামী শনিবার দু’দিনের মালয়েশিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে এটি হবে প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় তৃতীয় সফর। প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পর প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর।সফর কালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথেও মতবিনিময় করবেন।সফর কালে দশম ভারত-মালয়েশিয়া সিইও ফোরামও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









    akb tv news 

    05.02.2026

    3/related/default