আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডিএ আইনি অধিকারll বকেয়া ডিএ দিতেই হবেll সুপ্রিম কোর্টll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রাজ্য সরকারি কর্মীদের বড় জয় দেশের শীর্ষ আদালতে। ‘ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে,’ এমনই মন্তব্য হল আদালতের। অবিলম্বে বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটাতে হবে রাজ্যকে, সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর করেছে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিএ পরিবর্তনশীল। সেই কারণে আগামী ৬ই মার্চের মধ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে বাকি বকেয়ার কতটা পরিমাণ ডিএ দেওয়া হবে তা নিয়ে। ৩১শে মার্চের মধ্যে দিতে হবে প্রথম কিস্তির টাকা। মে মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। দীর্ঘদিন আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়া ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারজন্য বেঁধে দেওয়া হয়েছিল ৬ সপ্তাহ সময়। কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য। বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ৬ মাস সময় চাওয়া হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল মামলার শুনানি। বৃহস্পতিবার রায় ঘোষণা করে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। এদিন বিচারপতি সাফ জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে।









    akb tv news 

    05.02.2026

    3/related/default