আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ৬ই ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে পরীক্ষা পে চর্চা’র নবম সংস্করণll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    পরীক্ষা পে চর্চা’র নবম সংস্করণ আগামী ৬ই ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই বার্ষিক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা ভারতের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করবেন।ছাত্র-ছাত্রীদেরকে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পরামর্শ, অনুপ্রেরণা ও কৌশল প্রদান করবেন এবং পরীক্ষা-সম্পর্কিত চাপ মোকাবিলার উপায় জানাবেন প্রধানমন্ত্রী।শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় এই সংবাদটি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, স্কুল ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মৌসুমের আগে ‘পরীক্ষা পে চর্চা’ শিক্ষাপঞ্জির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।এই উদ্যোগটির লক্ষ্য হল মানসিক সুস্থতা, প্রস্তুতির কৌশল এবং ইতিবাচক মানসিকতার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা।










    akb tv news 

    04.02.2026

    3/related/default