আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানীতে দিনভর চলে পুর নিগমের উচ্ছেদ অভিযানll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    তেসরা ফেব্রুয়ারির পর থেকে আগরতলা শহর সহ তার আশপাশের এলাকা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি যানজটমুক্ত করার কথা আগেই জানিয়েছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সেই মোতাবেক বুধবার ভোর রাত থেকেই অভিযানে নামল পুর নিগম।রাজধানীর বটতলা এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। রাস্তার দু’পাশের বেআইনি দোকান ভেঙ্গে দেওয়া হয়।এই অভিযান চলে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত।বুধবার দিনভর এই অভিযান চলবে বলে জানায় মেয়র দীপক মজুমদার। ফুটপাত বেআইনিভাবে দখল করে ব্যবসার পাশাপাশি গাড়ি পার্কিং হিসেবে ব্যবহার করে যানজট সৃষ্টি করা আর বরদাস্ত করা হবে না। এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান মেয়র। 








    akb tv news 

    04.02.2026

    3/related/default