নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত দফতরের মন্ত্রী কিশোর বর্মণ স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় সংস্কার ও উন্নয়ন মন্ত্রী কর্তৃক সংস্কার ও উন্নয়ন বিভাগের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সম্পর্কিত বিষয় নিয়ে এক সংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামীকাল বুধবার ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম বারের মত বিশাল জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। এরজন্য সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ২০৪৭ সালে আমাদের সামনে বিকশিত ভারত গঠন করার সংকল্প রেখেছেন। ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যে বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য বিকশিত ভারত জি রাম জি ২০২৫ আইন প্রনয়ন করেছেন বলে তিনি জানান।
akb tv news
10.02.2026

