নিজস্ব প্রতিনিধি,
শাসক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিল কংগ্রেস। রাহুল গান্ধীদের ওই প্রস্তাবে সমাজবাদী পার্টি, ডিএমকের মত ইন্ডিয়া জোটের দলগুলি সমর্থন জানালেও তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার দুপুরে লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস। এদিন লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে জমা পড়েছে এই অনাস্থা প্রস্তাব। তাতে স্বাক্ষর করেছেন ১১৮ জন সাংসদ। কিন্তু নেই কোনও তৃণমূল সাংসদের নাম। কেন এমনটা হল? সূত্রের খবর, তৃণমূলের প্রস্তাব ছিল নিদেন পক্ষে দু’শো জন সাংসদের স্বাক্ষর করা চিঠি স্পিকারকে দেওয়া হোক।
akb tv news
10.02.2026

