নিজস্ব প্রতিনিধি,
ফের আগরতলা শহরে বেআইনিভাবে দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের স্বউদ্যোগে উঠে যাওয়ার আবেদন রাখলেন মেয়র দীপক মজুমদার। জানালেন কোনমতেই বেআইনি দখলদারদের বরদাস্ত করা হবে না। পাশাপাশি এদিন তিনি ভেন্ডারদের উদ্দেশ্য বলেন রাত এগারোটার পর রাস্তার তাদের দোকান থাকলে তা উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এ ধরনের অভিযান বছরব্যাপী চলবে বলেও জানান তিনি। শনিবার তিনি জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করে এ কথা বলেন। এদিন মেয়র আরও বলেন খালি হওয়া জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে নিগমের। এদিন মেয়র আরো বলেন যে সকল জায়গায় যানজট থাকে সেই সকল সরকারি জায়গায় দোকান থাকলে তা ভেঙ্গে ফেলা হবে। ইতিমধ্যেই এমএল প্লাজা সংলগ্ন দোকানগুলিকে ভেঙ্গে ফেলার জন্য নোটিশ ইস্যু করা হয়েছে । সময়ের ভেতর ভেঙ্গে না ফেললে নিগম তাদের উচ্ছেদ করে দেবে। যারা সহযোগিতা করবে তাদের পুনর্বাসনের জন্য চিন্তা করবে নিগম।
Akb tv news
28.02.2026

