আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী একমাসের মধ্যেই সিটি হসপিটালটি জন সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ll মেয়র ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বৃহস্পতিবার আগরতলা জ্যাকসন গেইটস্থিত নব নির্মিত সিটি হসপিটাল পরিদর্শন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে ছিলেন নিগমের কমিশনার ও কাউন্সিলর রত্না দত্ত সহ নিগমের অন্যান্য আধিকারিকরা। আগামী একমাসের মধ্যে এই সিটি হসপিটাল চালু হবে বলে জানালেন মেয়র। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগরতলা পুর নিগম দ্বারা পরিচালিত হবে এই সিটি হসপিটাল।এই হসপিটালের কাজের কতটা অগ্রগতি হয়েছে এবং কি কি কাজ বাকি আছে, তা দেখার জন্য আজ এখানে এসেছি।কিছুটা কাজ বাকি রয়েছে।তবে আগামী একমাসের মধ্যেই এই সিটি হসপিটালটি জন সাধারণের জন্য উন্মুক্ত করতে পারব বলে মেয়র আশা ব্যক্ত করেন। এই হসপিটালে অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকবে বলে তিনি জানান।








    akb tv news 

    12.02.2026

    3/related/default