নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার সিপিআইএমের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, বনধের ব্যাপারে তো আমি গতকালই বললাম যে, বনধ তো হচ্ছে না। আমি দেখলাম তো সব মানুষ তো স্বাভাবিক ভাবেই চলাফেরা করছে। এই বনধ রাজনীতি এখন আর চলে না। এগুলো তারা ইচ্ছে করেই করে। যারা খেটে খাওয়া মানুষ এবং যাদেরকে নিয়ে তারা কথা বলে ওরা আসলে ওদের কথা বলে না , তারা আসলে তাদের নিয়ে কথা বলে। খেটে খাওয়া মানুষদের ঘর বন্ধ করে দিয়েছে, কারখানা বন্ধ করে দিয়েছে বলে তিনি জানান।
akb tv news
12.02.2026

