আত্মবোধে,
পরদেশে প্রবাসী বাঙালির
এ মন বার বার হয় অনুতপ্ত
আমার প্রাণের মাতৃভাষা
বাংলা ভাষার ক্ষয়বোধে।
পরদেশের নির্যাসে,
বাংলা মায়ের বুকে শেকড়
গাঁথা সন্তানেরা নতুনত্বের
আবেশে মাতৃভাষাকে করে
উপেক্ষা অনায়াসে ।
সতত অনুকরণে,
কাটা ছেঁড়া করে ওদের
জন্মসূত্রে প্রাপ্ত নামটিও বদলে
দেয় বিদেশি নাম করণে ।
দুর্গাপূজার মন্ডপে মন্ডপে
শাড়ি ধুতি পাঞ্জাবি পরে
আসেন বাঙালি,
তখন ও ওরা নিজস্ব ভাষার
ঐতিহ্য ভুলে স্মার্টনেস দেখাতে
ইংরেজি ভাষা হয় ওদের মুখের
বুলি।
ওদের নেই এতটুকু বেধজ্ঞাণ!
এ যে মাতৃভাষার অপমান ।
হায়রে প্রবাসী বাঙালি,
তোমাদের অনুকরণ প্রিয়তার
মাশুলে,
তোমাদের সন্তানরাও ওদের
মূল শেকড়টি একদিন যাবে
ভুলে ।
“””””””””””””””””””””””””
রক্তে রাঙানো অমর একুশের
চেতনা নিভতে দিও না প্রাণে,
অন্তরে জ্বালিয়ে রেখো বাংলা মায়ের দীপশিখা তোমাদের
প্রবাস জীবনে।
-স্বাগতা ভট্টাচার্য্য
কানাডা
২০ ফেব্রুয়ারি ২০২৬

.jpeg)