নিজস্ব প্রতিনিধিঃ
আগাম সুচি অনুসারে শুক্রবার দুপুরে এক দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এম বি বি বিমান বন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে
স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড : মানিক সাহা।সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত
ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ তথা বিজেপি
রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার ও রাজ্য সচিব সহ প্রশাসনের উচ্চ
পদস্থ আধিকারিকরা। এদিন এম বি বি বিমান বন্দরে অবতরণ করার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার
মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান অনুষ্ঠানস্থলে।
akb tv news
20.02.2026

