আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বস্ত্রশিল্প উন্নয়নে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা চালু করবে কেন্দ্র সরকার।। বাজেটে জানালেন নির্মলা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এবার বস্ত্রশিল্প উন্নয়নে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা চালু করবে কেন্দ্র সরকার।রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একথা ঘোষণা করেন। সম্প্রতি কালে ১০০ দিনের কাজ প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল। সম্ভবত সেই বিতর্কের জেরেই এবার গান্ধীর নামেই নয়া প্রকল্প শুরু করতে হল কেন্দ্র সরকারকে।রবিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, এবার  বস্ত্রশিল্প উন্নয়নে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা চালু করবে কেন্দ্র সরকার। মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন বদলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G আইন এনেছে কেন্দ্র। যা নিয়ে দেশজোড়ে চলছে  বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, ওই প্রকল্প থেকে গান্ধীজির নাম সরানোর জন্যই ঘটা করে বিল এনেছে মোদি সরকার। ওই বিল অসাংবিধানিক। সংসদে সংখ্যাধিক্যের বলে পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ওই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস। অন্য বিরোধীরাও গান্ধীজির অপমানে ফুঁসে উঠেছেন।

     

     

     





    Akb tv news 

    01.02.2026



    3/related/default