নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার উত্তর প্রদেশের মিরাটে দেশের দ্রুততম মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।এই মেট্রোয় ৫৫ মিনিটেই পৌঁছনো যাবে দিল্লিতে। ছুটবে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে। এরই পাশাপাশি ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মিরাট র্যাপিড রেল করিডরেরও উদ্বোধন করেন তিনি।এদিন শতাব্দী নগর স্টেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। আর সেখান থেকেই তিনি মীরাট মেট্রো ও নমো ভারত করিডর- দুইয়েরই উদ্বোধন করেন। জানা গেছে, ৮২ কিমি দীর্ঘ দিল্লি- গাজিয়াবাদ-মীরাট নমো ভারত করিডর দেশের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম। যা দিল্লির সরাই কালে খান ও উত্তরপ্রদেশের মোদিপুরমকে যুক্ত করবে। এদিকে, মীরাট মেট্রোর দৈর্ঘ্য ২৩ কিমি। এই রেলপথের ১৬ কিলোমিটার পথ থাকবে মাটির উপরে। বাকি ৭ কিলোমিটার পথ রয়েছে ভূ-গর্ভে। সব মিলিয়ে থাকবে মোট ১৩টি স্টেশন। এর মধ্যে ৯টি স্টেশন এলিভেটরে নির্মিত। তিনটি ভূগর্ভে। কেবলমাত্র একটি স্টেশন রয়েছে অ্যাট-গ্রেড অবস্থানে। এদিন মিরাটে দেশের দ্রুততম মেট্রোর উদ্বোধন করার পর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, দেশে উত্তর প্রদেশের ভূমি হল শ্রমের ভূমি।এটা সুজনের ভূমি। এখানের কৃষক হোক, পশু পালক হোক, মিলের শ্রমিক হোক তারা সকলেই বিরাসত ও বিকাশের মন্ত্রকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। যখন ভারতের সামর্থ্য বাড়ে, তখন উত্তর প্রদেশে তাদেরও সামর্থ্য বাড়ে। এখন ভারতের প্রতি গোটা বিশ্বের অনেক আশা ও বিশ্বাস জন্মেছে। বিশ্ববাসী ভারতকে নিয়ে অনেক আশা রাখে। বিশ্বের অনেক বিকশিত দেশ আজ ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক করছে। এক সময় ছিল যখন কংগ্রেস সরকার চাওয়া সত্ত্বেও বিকশিত দেশ গুলির সঙ্গে সম্পর্ক করতে পারেনি বলে তিনি জানান।
akb tv news
22.02.2026

