আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাজেটে একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন। কোনও কোনও পণ্যে পুরোপুরি করছাড় দেওয়া হয়েছে। কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানোও হয়েছে। যার ফলে নিম্নলিখিত পণ্যগুলির দামে বদল আসতে পারে। বাজেটে সস্তা হচ্ছে: ১৭টি জীবনদায়ী ওষুধ (ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধ-সহ),স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ, ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি, চামড়ার ব্যাগ, জুতো, সি ফুড, খেলার সামগ্রী, বিদেশ ভ্রমণ, সিএনজি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, বিমানের যন্ত্রাংশ, বিড়ি, শাড়ি। আর দামি হচ্ছে: সিগারেট, মদ, তামাকজাত পন্য, নির্দিষ্ট কিছু খনিজ। তবে এবারের বাজেটে মূলত আত্মনির্ভরতায় জোর দিয়েছে মোদি সরকার। যে কারণে ইচ্ছাকৃতভাবে কিছু পণ্যের আমদানি কর বাড়ানো হচ্ছে। আবার কিছু কিছু পণ্যের যন্ত্রাংশ, বা সামগ্রীর উপর আমদানি কর কমানো হয়েছে। ফলে কিছু বিদেশি পণ্যের দাম বাড়তে পারে। কমতে পারে ভারতে তৈরি পণ্যের দাম। এবারের বাজেটও হতাশা নেশাখোরদের জন্য। মদ, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্যের দাম বাড়ছে। এক্ষেত্রে চিকিৎসাক্ষেত্রে বেশ কিছু ওষুধের দাম কমানোটা আমজনতাকে স্বস্তি দেবে।








    Akb tv news 

    01.02.2026



    3/related/default