আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২০২৬-‘২৭ সালের বাজেটকে ঐতিহাসিক বাজেট বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    পয়লা ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৬-‘২৭ সালের বাজেটকে ঐতিহাসিক বাজেট আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভূয়ষী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “নির্মলাজির এই বাজেট ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাবে।”রবিবার লোকসভায় দেড় ঘণ্টায় বাজেট বক্তৃতা শেষ করেছেন নির্মলা। তারপরই সাধারণ জনগণের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই বাজেট মানুষের চাহিদার বাজেট। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যেই এই বাজেট। এতে ভারতের অর্থ ব্যবস্থার আরও উন্নতি হবে। সংস্কার নতুন গতি পাবে। এই বাজেটে মূল্যবৃদ্ধি কমানোর দিশা রয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পেও নতুন দিশা দেবে। বিকশিত ভারত মজবুত হবে। আধুনিক বাস্তুতন্ত্র তৈরি হবে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে। এই বাজেট পর্যটনে উৎসাহ দিয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে পর্যটন বাড়বে এই বাজেটে।”সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে ভারত। তা নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি।








    Akb tv news 

    01.02.2026

    3/related/default