নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচনের প্রাক্কালে ঢালাও ভাতা বৃদ্ধির
ইঙ্গিত। কোন রকম সরকারি ঘোষণা ছাড়াই রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকছে সরকারি টাকা। ভোটমুখী
তামিলনাড়ুর ‘খয়রাতি সংস্কৃতিকে’ তুলোধোনা করল দেশের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি
সূর্য কান্ত প্রশ্ন তুলেছেন, আমজনতার মুখের সামনে এইভাবে সমস্ত কিছু বিনামূল্যে তুলে
ধরলে দেশে কী সংস্কৃতি তৈরি হবে? প্রসঙ্গত, কেবল তামিলনাড়ু নয়, দেশের একাধিক রাজ্যেই
রয়েছে এমন নানা জনমুখী প্রকল্প।তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের
আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার। সেই আবেদনের প্রেক্ষিতেই তামিলনাড়ুকে তীব্র ভর্ৎসনা
করলেন প্রধান বিচারপতি। বিচারপতির তোপ, “দেশজুড়ে কী সংস্কৃতি তৈরি করছেন আপনারা? ধরে নিলাম আপনারা জনতার পাশে
থাকতে চান, তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্প চান। যাদের পক্ষে বিদ্যুতের বিল মেটানো সম্ভব
নয় তাদের জন্য প্রকল্প হতেই পারে। কিন্তু কাদের বিল মেটানোর ক্ষমতা রয়েছে আর কাদের
নেই, সেই বিভাজনটা স্পষ্ট না করেই আপনারা বিনামূল্যে বিদ্যুৎ বন্টন শুরু করে দিলেন।
akb tv news
19.02.2026

