আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১৮ কেজি শুকনো গাঁজা সহ দু'জনকে আটক করেছে পূর্ব থানার পুলিশ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আবারো নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ১৮ কেজি শুকনো গাঁজা সহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা হবে। বৃহস্পতিবার এব্যাপারে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, রাজধানির কলেজটিলা এলাকা দিয়ে গাঁজা পাচারের নির্দিষ্ট খবরের ভিত্তিতে বিজয় অ্যাপার্টমেন্ট সংলগ্ন এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় যোগেন্দ্রনগর রেল স্টেশনের দিকে যাওয়ার পথে একটি সন্দেহজনক টমটমকে আটক করা হয়। টমটমে তল্লাশি চালিয়ে ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন ও একটি টমটম বাজেয়াপ্ত করা হয়েছে। আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয় বলে তিনি জানান।








    akb tv news 

    19.02.2026

    3/related/default