নিজস্ব প্রতিনিধিঃ
কুখ্যাত
মাদক সম্রাটের মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে মেক্সিকো’তে। সেনা
ও মাদক পাচারকারীদের সংঘর্ষ চলছে মেক্সিকোর বিভিন্ন প্রদেশে। জানা গিয়েছে,
মাদক পাচারকারীদের হামলায় এখনও পর্যন্ত ২৫ জন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়েছে। পাল্টা
হামলায় মৃত্যু হয়েছে ৩০ জন বিদ্রোহীর। মেক্সিকোর উত্তপ্ত এলাকায় ইতিমধ্যেই ১১ হাজার
সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে। এদিকে, আমেরিকা ইতিমধ্যেই তাদের নাগরিকদের মেক্সিকো
থেকে বের করে আনার বিষয়ে উদ্যোগী হয়েছে। অন্যদিকে, মেক্সিকোর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই
সেদেশে বসবাসকারী ভারতীয়দের আগেই সতর্ক করে দিয়েছে ভারতীয় দূতাবাস। দ্রুত নিরাপদ জায়গায়
আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে আরও জটিল হচ্ছে মেক্সিকোর পরিস্থিতি ।
akb tv news
25.02.2026

