আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ২৬শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা। এদিন মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিলের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩২,৪০৪ জন। এর মধ্যে ১৪,৬২৯ জন ছাত্র এবং ১৭,৩৭৫ জন ছাত্রী রয়েছে। পাশাপাশি মাদ্রাসা আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ১৫৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ১২৯ জন  ছাত্র এবং ২৬ জন ছাত্রী। এবছরের মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৬৯টি কেন্দ্রের অধীনে ১৪৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এদিন বিস্তারিত তথ্য তুলে ধরেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডঃ ধনঞ্জয়গণ চৌধুরী।








    akb tv news 

    26.02.2026 


    3/related/default