নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা-ঢাকা-কলকাতা মৈত্রী বাস পরিষেবা বাংলাদেশের অস্থিরতার কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ ছিল।বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পরিষেবাটি বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠন হওয়ার পর ভারতবর্ষে এবং বাংলাদেশে ভিসা সরলীকরণ করা হয়েছে। ফলে শনিবার থেকে শুরু হয়েছে মৈত্রী বাস পরিষেবার আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ট্রায়াল রান। আগামী ২৮ তারিখ থেকে যাত্রী নিয়ে পুনরায় শুরু হবে এই পরিষেবা । শনিবার ট্রায়াল রানের যাত্রাকালীন সময় একথা জানান ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায়।
akb tv news
21.02.2026

