আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রবিবার মিরাট সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামীকাল রবিবার উত্তর প্রদেশের মিরাট সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফর কালিন সময়ে প্রধানমন্ত্রী প্রায় ১২,৯৩০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস উদ্বোধন করবেন এবং ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মীরাট নমো ভারত করিডোর জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এদিন তিনি ভারতের দ্রুততম  মেট্রো - মিরাট মেট্রোর উদ্বোধন করবেন। এদিন দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শতাব্দী নগর  নমো ভারত স্টেশনে মিরাট মেট্রো এবং নমো ভারত ট্রেনের সূচনা করবেন। সেখান থেকে তিনি মিরাট দক্ষিণ স্টেশন পর্যন্ত মেট্রোতে যাত্রা করবেন। দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী মিরাটে প্রায় ১২,৯৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি এই উপলক্ষে জনসভায় ভাষণও দেবেন।







    akb tv news 

    21.02.2026


    3/related/default