নিজস্ব প্রতিনিধিঃ
২৫শে ফেব্রুয়ারি
বুধবার যথাযোগ্য মর্যাদায় পুলিশ সপ্তাহ দিবস উদযাপন করা হয় আগরতলার এ ডি নগরস্থিত
এমডিএস স্টেডিয়ামে।এদিন এমডিএস স্টেডিয়ামে পুলিশ
সপ্তাহের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও রাজ্য
পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।এদিন
অনুষ্ঠানে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরেরও উদ্বোধন
করেন তিনি।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, প্রতি বছর যে আমরা পুলিশ সপ্তাহ দিবস উদযাপন করে থাকি তার
মুল উদ্দেশ্য হল এই সার্ভিসটাকে উদযাপন করা। এই পুলিশী ব্যবস্থায় থেকে আমি কি কাজ করলাম।
কি সার্ভিস দিলাম। সেক্ষেত্রে আমার টিমের বা আমার নিজস্ব কি এচিভমেন্ট সেটাকে নিয়েই
কিন্তু এই পুলিশ উইক বলে তিনি জানান।এদিন অনুষ্ঠান শেষে রক্তদান শিবিরটি ঘুরে দেখেন
মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।
akb tv news
25.02.2026

