নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে বুধবার রাজ্যের
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এডি নগর পুলিশ মাঠে।সাংবাদিক
সম্মেলনে তিনি বলেন, প্রতি বছরই পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে প্যারেডের পাশাপাশি নানা
অনুষ্ঠান করা হয়ে থাকে। এবছর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন
করা হয়।আইন-শৃঙ্খলার দিক দিয়ে দেশের ২৮টি রাজ্যের মধ্যে ভাল জায়গায় আছে ত্রিপুরা রাজ্য।
যে কোন জায়গায় গেলেই আইন-শৃঙ্খলার গুণগান করি। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষের
মধ্যে এখন ত্রিপুরা রাজ্যে আইন-শৃঙ্খলা ভাল থাকার কারণে পর্যটকই হোক, তাদের ফ্রুটফলো
কিন্তু এখানে বেড়েছে। রাজ্যে এখন প্রচুর পর্যটক আসছে। মানুষ এখন শান্তি চাই বলে মুখ্যমন্ত্রী
জানান। এদিন এডি নগর পুলিশ মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে প্যারেডে রাজ্য পুলিশের
মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
akb tv news
25.02.2026

