রাতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। নিহতের নাম আকাশ মজুমদার (২৯)।
তার বাড়ি গান্ধীগ্রাম এলাকায় বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর নেহেরু পার্ক
সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় আকাশ মজুমদারকে
উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা
ব্যর্থ করে দিয়ে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের
পরিবার ও এলাকায়।এদিন ময়না তদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার
কারণ খতিয়ে দেখছে পুলিশ।
akb tv news
20.02.2026

