মৈত্রী সংসদের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভ্রাংশু চক্রবর্ত্তী গত ১৪ই ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশি বছর। তাঁর প্রয়াণে মৈত্রী সংসদ গভীরভাবে ব্যথিত। তিনি ছিলেন একাধারে যাত্রা শিল্পী, নাট্য শিল্পী , সঙ্গীত শিল্পী এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। প্রয়াত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সমবেতভাবে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে মৈত্রী সংসদের পক্ষ থেকে।
আগামী ২০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আই জি এম চৌমুহনীস্থিত রেডক্রস সোসাইটির মিলনায়তনে সঙ্গীত, আবৃত্তি, স্বরচিত কবিতা উচ্চারণ, আলোচনা এবং পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে এই মহান আদর্শবান শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ড, ভূপেন হাজারিকার গান ছিল তাঁর কণ্ঠে খুবই সাবলিল। তিনি দেশে বিদেশে এমনকি আমেরিকাতেও ভূপেন হাজারিকার গান পরিবেশন করে উচ্চ প্রশংসিত হয়েছিলেন।
মৈত্রী সংসদের পক্ষ থেকে এই স্মরণাঞ্জলি স্মরণ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য বিনম্র শ্রদ্ধায় অনুরোধ জানানো যাচ্ছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৯ ফেব্রুয়ারি, ২০২৬

