আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরিষেবা বন্ধ রাখার ঘোষণা উবের বাইকারদের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাইক সেভার’ সার্ভিস সম্পূর্ণভাবে বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখা হবে—এই ঘোষণা করলেন আগরতলা শহরের উবের বাইকাররা। বুধবার থেকে উবের বাইক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিন আগরতলা শহরের হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় প্রায় ২০০-রও বেশি উবের বাইকার একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা একাধিক অভিযোগ তুলে ধরেন। উবের বাইকারদের দাবি, স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন শহরের বহু রাস্তাঘাট বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও তারা নিয়মিত পরিষেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু বিকে রোডের বনমালীপুরস্থিত উবের অফিস থেকে কোনওরকম প্রয়োজনীয় সহযোগিতা বা সহানুভূতি পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। প্রতিবাদকারীদের বক্তব্য, ‘বাইক সেভার’ সার্ভিস চালু হওয়ার পর থেকেই তাদের আয় ব্যাপকভাবে কমে গেছে। এই পরিষেবার কারণে ভাড়ার পরিমাণ কমে যাওয়ায় চালকদের উপার্জনে বড় ধাক্কা লেগেছে। দীর্ঘদিন ধরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও সংশ্লিষ্ট আধিকারিকরা কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি বলেও অভিযোগ করেন তারা। তাদের আরও দাবি, পার্শ্ববর্তী রাজ্যগুলির তুলনায় ত্রিপুরায় উবের চালকেরা অনেক কম পারিশ্রমিক পান। জ্বালানির দাম বৃদ্ধি, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ ও অন্যান্য ব্যয়ভার বহন করতে গিয়ে তারা আর্থিকভাবে চাপে পড়ছেন। এই পরিস্থিতিতে ‘বাইক সেভার’ সার্ভিস সম্পূর্ণভাবে বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন উবের বাইকাররা।









    akb tv news 

    18.02.2026

    3/related/default