নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার শিব চতুর্দশী।এই বিশেষ দিনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর
মহাবীর ক্লাবে সার্বজনীন কালী মায়ের নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর
স্থাপন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়
কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পুরেটর নিতু গুহ দে ও রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ
ভট্টাচার্য সহ অন্যান্যরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র।এদিন এই অনুষ্ঠানকে
কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে স্থানীয়দের মধ্যে।
akb tv news
16.02.2026

