আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বুধবার ভোটমুখী বাংলায় সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী বুধবার ভোটমুখী বাংলায় সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে আগেই তাঁর সফরের আভাস মিলেছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রক সেই সফরেই আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিল। বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। এরপর বিএসএফ-এর বিশেষ কপ্টারে সরাসরি পৌঁছে যাবেন মায়াপুরে। দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকেল ৪টে ২৫ মিনিট পর্যন্ত সেখানে ইসকনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে বিকেল নাগাদ তাঁর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। তবে এই ঝটিকা সফরে এখনও পর্যন্ত কোন রাজনৈতিক বৈঠক বা সাংগঠনিক কর্মসূচির কথা জানা যায়নি।







    akb tv news 

    16.02.2026


    3/related/default