নিজস্ব প্রতিনিধিঃ
নির্ধারিত সূচি অনুসারে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল অংক বিষয়ের পরীক্ষা। এদিন সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত চলে এই পরীক্ষা।প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছেন। এদিন রাজ্যের বিভিন্ন স্কুলের পরীক্ষা হলের বাইরে দাঁড়িয়ে ছিলেন অভিভাবকরা। পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
akb tv news
17.02.2026

