নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের বিভিন্ন জায়গায় দল বদলের
পালা জারি রয়েছে।এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ফটিকছড়ার ডেমডুমে–কচুছড়া টিটিএএডিসি কেন্দ্রে
ভারতীয় জনতা পার্টির আয়োজিত প্রকাশ্য জনসভায় জনজাতি অংশের মানুষের স্বতঃস্ফূর্ত ও বিশাল
উপস্থিতি লক্ষ্য করা গেছে।এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে এক প্রকাশ্য
সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন দলের সমর্থক ৫৭ পরিবারের মোট ২১৫ জন ভোটার
নিজ দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।এদেরকে
দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত দলের
নেতৃত্বরা।এদিন প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক
ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায়,মন্ত্রী সুধাংশু দাস ও বিজেপি জনজাতি মোর্চার সাধারণ
সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা।
akb tv news
17.02.2026

