আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৈলাশহর বিমান বন্দর চালুর ব্যাপারে মহাকরণে বৈঠক পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    কৈলাশহর বিমান বন্দরকে পুনরায় চালু করা নিয়ে এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক নির্বাহী পরিচালক জ্ঞান বাত্রা, আগরতলার এমবিবি বিমানবন্দরের নতুন অধিকর্তা কৃষ্ণ মোহন নেহরা, প্রাক্তন অধিকর্তা কে.সি.মীনার সঙ্গে শুক্রবার মহাকরণে বৈঠক করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান স্ট্রেটেজিক দিক থেকে ভারত সরকার চাইছে এই এয়ারপোর্ট অপারেশানাল  করতে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রী পর্যায়ে। কারন সেখানে  ভুমি অধিগ্রহণ ও অর্থনৈতিক দিক রয়েছে। তাই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সবাই বসে তা আলোচনা করতে হবে। শনিবার এ ব্যাপারে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে  সময় নেয়া হয়েছে । সবাই এক সাথে বসে আলোচনা করে কি ভাবে সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলে এদিন জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।  








    akb tv news 

    20.02.2026

    3/related/default