নিজস্ব প্রতিনিধি,
নেপালে নতুন প্রধানমন্ত্রী শপথের চব্বিশ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলিকে । গ্রেপ্তার করা হয়েছে সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ লেখক কেও। তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হল, জেন জি-র বিদ্রোহ রুখতে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা নিয়ন্ত্রণে ব্যর্থতা। নেপালের আইন অনুযায়ী এই অপরাধে সর্বোচ্চ সাজা হতে পারে দশ বছরের। শুক্রবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বলেন্দ্র শাহ। তাঁর শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি ও নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। শনিবার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি’কে পুলিশ তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। যার নেপথ্যে রয়েছে জেন জি আন্দোলন ! গত বছরের সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের জেরে ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান। উচ্চ পর্যায়ের একটি কমিশন গঠিত হয়েছিল নেপালের হিংসা নিয়ে তদন্ত করতে। আর সেই কমিশনেরই রায়, ৭৪ বছরের ওলি গুলিচালনা বন্ধ করতে ব্যর্থ হয়েছিলেন। যার ফলশ্রুতি, অন্তত ১৯টি তাজা প্রাণের মৃত্যু। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ওলির ভাগ্যেও কি রায় রয়েছে ? মৃত্যুদণ্ড কি দেওয়া হবে ওলি ও রমেশ লেখক’কে ? জানা গেছে তেমন কোন সম্ভাবনা নেই। কেননা ওলি ও রমেশের বিরুদ্ধে প্রধান অভিযোগই হল, জেন জি-র বিদ্রোহ রুখতে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা নিয়ন্ত্রণে ব্যর্থতা। নেপালের আইন অনুযায়ী এই অপরাধে সর্বোচ্চ সাজা হতে পারে দশ বছরের। ফলে অনেক দিন জেলে কাটাতেও হলেও মৃত্যুদণ্ডের মুখে পড়তে হবে না ওলিদের এমনটাই সুত্রে খবর।
akb tv news
28.03.2026

