আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি সংসদের সচিবালয় ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    এবার সমস্ত নিয়ম মেনে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক সাংসদের সই রয়েছে। তবু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি সংসদের সচিবালয়। দু’সপ্তাহ হয়ে গিয়েছে অথচ সিদ্ধান্তই নাকি নেওয়া হয়নি! যা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।নোটিস গৃহীত না খারিজ, তা নিয়ে সংসদীয় সচিবালয়ের তরফে বিরোধীদের এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, এতে ক্ষুব্ধ তৃণমূল। ঘনিষ্ঠ মহলে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বলছেন, বিজেপি–র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের খুল্লমখুল্লা আঁতাঁত পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের নোটিসে যদি কোনও ভুল থাকে তাহলে সেটাও আমাদের জানানো হোক।” তৃণমূলের অভিযোগ, সরকার চাইছে নীরবে অধিবেশন শেষ করে দিতে। যাতে বিষয়টা চাপা পড়ে যায়।










    akb tv news 

    28.03.2026

    • নবীনতর

      নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি সংসদের সচিবালয় ll AKB TV News

    3/related/default